Home বিভিন্ন ধরণের খাবার চ্যাপা শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা

চ্যাপা শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা

চ্যাপা শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ চ্যাপা শুঁটকি ৫–৬ টি
কাঁঠালের বিচি (লাল খোসা ছাড়িয়ে সেদ্ধ করা) ১ কাপ
পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের) ২ টি
রসুন কুচি ১০ কোয়া
শুকনা মরিচ ৬–৭ টি
ভেজিটেবল অয়েল ২ টে চামচ (ভাজার জন্য)
সরিষার তেল ১ টে চামচ (ঐচ্ছিক, মাখানোর জন্য)
লবণ স্বাদমতো

রান্না করার নিয়মঃ প্রথমে চ্যাপা শুঁটকিগুলো হালকা গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন। তারপর কড়াইয়ে ভেজিটেবল অয়েল গরম করুন। সরিষার তেল গরম হলে শুকনা মরিচগুলো মচমচে করে ভেজে তুলে রাখুন। এবার একই তেলে কুচানো পেঁয়াজ ও রসুন দিয়ে সোনালী করে ভেজে তুলে নিন। আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট হালকা ভেজে তুলে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


সবশেষে একই কড়াইয়ে পরিষ্কার করা চ্যাপা শুঁটকিগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিন যেন চ্যাপা শুঁটকি নরম হয়ে সুন্দর ঘ্রাণ বের হয়। শিল-পাটায় প্রথমে ভেজে রাখা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ দিয়ে মিহি করে বেটে নিন। এরপর ভেজে রাখা পেঁয়াজ, রসুন, চ্যাপা শুঁটকি এবং সেদ্ধ কাঁঠালের বিচি এক এক করে একসাথে ভালো করে পিষে মসৃণ মিশ্রণ তৈরি করুন।

সবশেষে বাটা ভর্তার মধ্যে পছন্দ অনুযায়ী সামান্য খাঁটি সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার ভর্তা। তৈরি হয়ে গেল খাঁটি দেশি স্বাদের চ্যাপা শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা।

Previous articleবেগুন ভর্তা
Next articleতিন ডালের ভর্তা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here