Home বিভিন্ন ধরণের খাবার তিন ডালের ভর্তা

তিন ডালের ভর্তা

তিন ডালের ভর্তা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ মাসকলাই ডাল ১ মুঠি
খেসারি ডাল ১ মুঠি
মসুর ডাল ১ মুঠি
পেঁয়াজ কুচি ২ টি
শুকনা মরিচ (টেলে নেওয়া) ৪–৫ টি
সরিষার তেল ২ চা চামচ
লবণ স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে মাসকলাই, খেসারি ও মসুর ডাল একসাথে মিশিয়ে পর্যাপ্ত পানিতে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিন। এবার পাত্রে পরিমাণমতো পানি দিয়ে ডালগুলো ভালোভাবে একদম নরম করে সেদ্ধ করে নিন যেন পানি শুকিয়ে মাখামাখা হয়ে যায়। পাত্রে টেলে রাখা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে মিহি গুঁড়া করে নিন। এরপর কুচানো পেঁয়াজ যোগ করে মরিচ ও লবণের সাথে ভালো করে চটকে মিশিয়ে নিন। সেদ্ধ করে রাখা তিন ডালের মিশ্রণটি দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিন। এ পর্যায়ে লবণ চেখে দেখে প্রয়োজন হলে সামান্য বাড়িয়ে নিন। সবশেষে খাঁটি সরিষার তেল ছড়িয়ে আরও একবার মেখে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের ডাল ভর্তা। তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু তিন ডালের মিশ্র ভর্তা।

Previous articleবেগুন ভর্তা
Next articleচিকেন মেয়োনিজ স্যান্ডউইচ
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here