ডিমের কোরমা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ডিম (সিদ্ধ) ৭-৮ টি
পেঁয়াজ কুঁচি ১ টি
পেঁয়াজ বাটা (মাঝারি সাইজ) ২ টে চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
জিরার গুঁড়া ১/২ চা চামচ
এলাচ ৪-৫ টি
দারুচিনি ২-৩ টুকরা
টক দই (ফেটান) ২ টে চামচ
দুধ (গরম অথবা নারিকেলের দুধ) ১/২ কাপ
বাদাম পেস্ট ১ টে চামচ
চিনি ১ চা চামচ
তেল ৬ টেবিল চামচ
লবণ ১ চা চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে প্রয়োজন মতো ডিম নিয়ে তা সিদ্ধ করে ছিলে নিন। তারপর কড়াইতে ২ টে চামচ তেল গরম করে সিদ্ধ ডিমগুলো হালকা বাদামি করে ভেজে নিন। ভাজার সময় ১ চিমটি লবণ ছিটিয়ে দিন। কড়াইতে থাকা বাকি তেল দিয়ে এলাচ এবং দারুচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ কুঁচি নরম হওয়া পর্যন্ত ভাজুন।
এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর মধ্যে ফেটান টক দই এবং বাদাম বাটা দিয়ে হালকা আঁচে ২ মিনিটের মতো নাড়ুন। এরপর দুধ দিয়ে ফুটিয়ে তুলে নিন। এখন ডিম দিয়ে ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে কয়েক মিনিট রান্না করুন। চিনি দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে
ফেলুন। পোলাও অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করুন।
