কলমি শাকের বড়া
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ কলমি শাক কুচি ২ কাপ
পেঁয়াজ কুচি ২ কাপ
মসুর ডাল বাটা ২ কাপ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
ডিম ২টি
কাঁচা মরিচ কুচি ২-৩টি
বেকিং পাউডার সামান্য
লবণ পরিমাণ মতো
সরিষার তেল (ভাজার জন্য) পরিমাণ মতো
তৈরি করার নিয়মঃ প্রথমে সরিষার তেল ছাড়া বাকি সব উপকরণ (কলমি শাক, পেঁয়াজ কুচি, মসুর ডাল বাটা, আদা বাটা, রসুন বাটা, ডিম, বেকিং পাউডার, লবণ ও কাঁচা মরিচ) পাত্রে নিন। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একটি কড়াইতে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। সরিষার তেল গরম হয়ে এলে তৈরি করা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে সরিষার তেল-এর মধ্যে দিন। ডুবো তেলে মাঝারি আঁচে বড়াগুলো উল্টে-পাল্টে লালচে ও মুচমুচে করে ভেজে নিন। বড়াগুলো ভাজা হয়ে গেলে সরিষার তেল থেকে তুলে একটি টিস্যু পেপারের ওপর রাখুন যাতে বাড়তি সরিষার তেল টুকু শুষে নেয়। তৈরি হয়ে গেল গরম গরম কলমি শাকের বড়া। আপনার পছন্দমতো সসের সাথে পরিবেশন করুন।











