Homeউৎসবজাম্বো শ্রিম্প মাঞ্চুরিয়ান

জাম্বো শ্রিম্প মাঞ্চুরিয়ান

জাম্বো শ্রিম্প মাঞ্চুরিয়ান

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ

মেরিনেশনের উপকরণঃ জাম্বো সাইজ চিংড়ি (খোসা ছাড়ানো) ১ কাপ
সয়া সস ২ টে চামচ
ভিনেগার ১ টে চামচ
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
লবণ স্বাদ মতো

সস ও গ্রেভির উপকরণঃ রসুন কুচি ১ টে চামচ
আদা কুচি ১ চা চামচ
টমেটো পিউরি ১ কাপ
ভেজিটেবল স্টক ৩০০ মিলি
সয়াবিন তেল ২ টে চামচ
ভিনেগার ২-৩ টে চামচ
সয়া সস ২ টে চামচ
লবণ ১ চা চামচ
চিলি ফ্লেক্স বা গুঁড়া মরিচ ২ টে চামচ
লাল ফুড কালার এক চিমটি (ঐচ্ছিক)
টমেটো কেচাপ ২ টে চামচ
পেঁয়াজ (কিউব করে কাটা) ১টি
ক্যাপসিকাম বিভিন্ন রঙের (কিউব করে কাটা) ১ কাপ
কর্ণফ্লাওয়ার ৩ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর বাটিতে চিংড়ি, সয়া সস, ভিনেগার, লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন। কড়াই বা ফ্রাইং প্যানে তেল গরম করে রসুন কুচি ও আদা কুচি দিয়ে হালকা ভেজে নিন (সঁতে)। এবার মেরিনেট করা চিংড়িগুলো দিয়ে দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন। চিংড়ি ভাজা হয়ে এলে এতে টমেটো পিউরি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার এতে ভেজিটেবল স্টক, কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিন। সবজিগুলো কিছুক্ষণ রান্না করে এতে ভিনেগার, সয়া সস, চিলি ফ্লেক্স, লবণ, টমেটো কেচাপ এবং লাল ফুড কালার (ইচ্ছে হলে) দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। একটি ছোট বাটিতে সামান্য পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিন। এবার চুলার আঁচ মাঝারি-উচ্চে রেখে কর্ণফ্লাওয়ারের মিশ্রণটি প্যানে ঢেলে দিন। নাড়তে থাকুন যতক্ষণ না গ্রেভিটি ঘন হয়ে আসে। গ্রেভি আপনার পছন্দমতো ঘন হয়ে এলে নামিয়ে একটি সুন্দর ডিশে সাজিয়ে নিন। গরম গরম ফ্রাইড রাইসের সাথে এটি পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular