ম্যাঙ্গো আইসক্রিম

ম্যাঙ্গো আইসক্রিম

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ পাকা আম (খোসা ও আঁটি ছাড়িয়ে ছোট কিউব করে কাটা) ২ কাপ
চিনি ১ কাপ (আপনার স্বাদমতো)
লেবুর রস ১ টে চামচ (ঐচ্ছিক)
হেভি হুইপিং ক্রিম (৩৫% ফ্যাট সমৃদ্ধ ক্রিম) ১ কাপ
তরল দুধ ১ কাপ

সাজানোর জন্যঃ পেস্তা বাদাম কুচি

তৈরি করার নিয়মঃ প্রথমে একটি ব্লেন্ডারে টুকরো করে রাখা আম, চিনি, লেবুর রস এবং দুধ নিন। মিশ্রণটি একদম মসৃণ হওয়া পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নিন। অন্য একটি বড় পাত্রে হেভি হুইপিং ক্রিম নিন। ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইস্ক দিয়ে ক্রিমটি ততক্ষণ বিট করুন যতক্ষণ না এটি ফুলে ওঠে এবং ঘন হয়ে “সফট পিক” তৈরি হয়।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার হুইপড ক্রিমের সাথে আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটুকু যোগ করুন। হালকা হাতে আলতো করে মিশিয়ে নিন যাতে ক্রিমের বাতাস বেরিয়ে না যায়। মিশ্রণটি একটি এয়ারটাইট বক্সে বা কন্টেইনারে ঢেলে নিন। এবার এটি ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা অথবা সারারাত রেখে জমিয়ে নিন। আইসক্রিম পুরোপুরি জমে গেলে আপনার পছন্দমতো বাটি বা আইসক্রিম কোনে পরিবেশন করুন। ওপরে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিলে দেখতে আরও আকর্ষণীয় হবে।

Previous articleচকলেট মাফিন
Next articleজাম্বো শ্রিম্প মাঞ্চুরিয়ান
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here