সবজি পাস্তা

সবজি পাস্তা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ রোটিনি পাস্তা ২২৫ গ্রাম
অলিভ অয়েল বা সয়াবিন তেল ২-৩ টে চামচ
ব্রকলি ১ কাপ
কেল বা যেকোনো সবুজ শাক ১ কাপ
আলু (খোসা ছাড়িয়ে জুলিয়ান বা লম্বা চিকন করে কাটা) ১টি
রসুন (ছেঁচে নেওয়া) ২ কোয়া
ধনেপাতা কুচি ১ টে চামচ
লবণ স্বাদ মতো
লাল ক্যাপসিকাম বা লাল মরিচ (ছোট টুকরো করা, সাজানোর জন্য) ১ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে বড় পাত্রে সামান্য লবণ দিয়ে পানি ফুটিয়ে নিন। তারপর ফুটন্ত পানিতে রোটিনি পাস্তা দিয়ে ৮ থেকে ১০ মিনিট সেদ্ধ করুন (যতক্ষণ না পাস্তা নরম হয় কিন্তু কিছুটা শক্ত ভাব থাকে। যাকে আল ডেন্তে বলে)। এরপর পাস্তার পানি ঝরিয়ে একপাশে রেখে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ফ্রাইং প্যানে মাঝারি-উচ্চ আঁচে তেল গরম করুন। এতে ব্রকলি, কেল শাক এবং আলু দিয়ে দিন। এবার রসুন ও লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন যতক্ষণ না সবজিগুলো ঠিকমতো সেদ্ধ ও গরম হয়। সবজি রান্না হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আরও একবার নেড়ে নিন।

পাস্তা তৈরি হয়ে গেলে ওপর থেকে সামান্য লাল ক্যাপসিকাম বা মরিচ কুচি ছিটিয়ে দিন। আপনার পছন্দমতো টমেটো কেচাপ বা অন্য কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার এই সবজি পাস্তা।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular