চিকেন নাগেটস
রেসিপি ও ছবিঃ তাহমিন তাম্মি আলম
উপকরণঃ চিকেন কিমা ১ কেজি
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
লালমরিচ গুঁড়া ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
লবণ পরিমাণ মতো
পাউরুটি ৫ টুকরা (সাইডের লাল অংশ কেটে নেয়া)
ময়দা ৪ টে চামচ
ফেটানো ডিম পরিমাণ মতো
ব্রেড ক্রাম পরিমাণ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে ময়দা ছাড়া সবগুলো উপকরণ কিমার সাথে মিশিয়ে ব্লেন্ডারে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিন। তারপর ময়দা দিয়ে আবারো মাখিয়ে ঢেকে নরমাল ফ্রিজে ৪-৫ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিন (আমি সারা রাত মেরিনেট করে রেখেছিলাম)। এবার অল্প অল্প করে নিয়ে নাগেটসের সেপ দিয়ে ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিলেই হয়ে গেল। এবার মাঝারি আঁচে গরম তেলে ভেজে নিন। ফ্রোজেন করতে চাইলে একটা ট্রে তে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে উঠিয়ে নিয়ে এয়ার টাইট বক্সে ভরে ১ মাস পর্যন্ত রাখা যাবে। খাওয়ার ১০ মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে।
