গ্রিল সস
রেসিপি ও ছবিঃ তাহমিন তাম্মি আলম
উপকরণঃ ডিম ১ টি
লেবুর রস ১ টে চামচ
গোলমরিচ ৭-৮ টি
লবণ ১/২ চা চামচ
চিনি ১ টে চামচ
সাদা সরিষা ১/২ চা চামচ
সাদা গোল মরিচ গুঁড়া ১ চিমটি (আপশনাল)
সরিষার তেল ১ কাপ
গুড়া দুধ ৩ টে চামচ ও ৫ টে চামচ পানি এক সাথে গুলিয়ে নিন
টমেটো সস ১/৪ কাপ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডারের ডিম, লেবুর রস, গোল মরিচ, লবণ, চিনি, সরিষা দিয়ে ৫ মিনিট ব্লেন্ড করে নিন। তারপর ১ টে চামচ করে সরিষার তেল দিবেন আর ৫ মিনিট করে ব্লান্ড করবেন। এভাবে সম্পূর্ণ তেলটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিন। সব শেষে টমেটো সস আর দুধ দিয়ে আরো ১০ মিনিট ভালো করে ব্লান্ড করে নিলেই দারুন মজার গ্রিল সস তৈরি হয়ে যাবে।

