গোলাপ জামুন

গোলাপ জামুন

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ছানা ২ কাপ (তরল দুধ ২ লিটার)
ময়দা হাফ কাপ
মাওয়া ১ ও ১/২ কাপ বা দেড় কাপ
বেকিং সোডা ১/৪ চা চামুচ
ঘি দেড় টে চামুচ
তরল দুধ ১ টে চামুচ
এলাচ গুঁড়া ১ চিমটি
গোলাপি হালকা রং কয়েক ফোটা
চিনি (গুঁড়া করা) ২ টে চামুচ
তেল (ভাজার জন্য) পরিমাণ মত

ছানা তৈরির নিয়মঃ প্রথমে দুই লিটার দুধ জ্বাল করে দুধ জাল দিন। দুধে বলক আসলে এক কাপ টক দই দিয়ে সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে নাড়তে থাকুন। ছানা আলাদা হয়ে সবুজ পানি বের হলে একটা পরিস্কার সুতি কাপড়ে ছানা ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন ও একটা উচু জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখুন। কমপক্ষে এক ঘন্টা ঝুলিয়ে রাখুন। টক দই-এর পরিবর্তে ভিনেগার দিয়েও ছানা তৈরি করতে পারবেন। এক কাপের তিন ভাগ ভিনেগারের সাথে পানি মিশিয়ে দুধে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। ছানা হয়ে পানি আলাদা হলে একই রকম করে সুতি কাপড়ে ঢেলে পানিতে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

সিরা তৈরিঃ চিনি ২ কাপ ও পানি ৪-৫ কাপ পানি দিয়ে চুলায় জ্বাল করে সিরা করে নিন।

মিষ্টি তৈরি করার নিয়মঃ প্রথমে ছানা ভাল করে ৭/৮ মিনিট মথে নিন। এরপর বেকিং পাউডার, এলাচ গুঁড়া, গোলাপি রং আর মাওয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর আলাদা একটা বাটিতে ময়দা চালনিতে চেলে ঘি, দুধ, চিনি ভালো করে মিশিয়ে ছানার সাথে ভালো করে মথে নিন।

এবার ছানার ডো থেকে অল্প করে ডো নিয়ে হাতে চেপে চেপে জামুনের সেইপে একটু লম্বা করে জামুন বানিয়ে নিন। তারপর চুলায় কড়াইয়ে তেল দিয়ে গরম করে ডুবো তেলে জামুন সোনালি রঙ করে ভেজে তেল ছাড়িয়ে আগে তৈরি করা সিরা একটু হালকা গরম সিরায় ভাজা জামুন দিয়ে দিন। এভাবে সবগুলো জামুন ভেজে সিরায় দিন। এভাবে জামুন সিরায় ৭/৮ ঘন্টা রেখে এরপর সিরা থেকে মিষ্টি তুলে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার গোলাপ জামুন।

Previous articleসাবুদানার পায়েস
Next articleমাটন রেজালা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here