ইলিশের লেজ ভর্তা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশের লেজ ২ টি
জাম আলু (মাঝারি সাইজ – সেদ্ধ করা) ১ টি
পেঁয়াজ কুচি ½ কাপ
শুকনা মরিচ (টেলে নেওয়া, পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন) ২ টি
হলুদ গুঁড়া ½ চা চামচ
সরিষার তেল ২ টে চামচ
লবণ স্বাদমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে ইলিশের লেজ দুটি সামান্য হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে কড়াইতে সরিষার তেল মচমচে করে ভেজে তুলে নিন। সেদ্ধ জাম আলু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকে মসৃণ করে রাখুন। মাছ ভাজার কড়াইয়ের তেলে শুকনা মরিচগুলো মচমচে করে টেলে তুলে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার একই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা সোনালী বা মাঝারি লালচে করে ভেজে তুলে নিন। ভাজা ইলিশের লেজ দুটি থেকে খুব সাবধানে সময় নিয়ে ছোট-বড় সব কাঁটা বেছে পরিষ্কার করে নিন। একটি পাত্রে টেলে রাখা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে গুঁড়া করে নিন। বাছা মাছ, চটকানো আলু এবং ভেজে রাখা পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে যোগ করুন। সবশেষে খাঁটি সরিষার তেল ছড়িয়ে সব উপাদান একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভর্তা। তৈরি হয়ে গেল ইলিশের লেজ ভর্তা।














