কোণ ক্রাস্ট পিজ্জা
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
ডো তৈরির উপকরণ: ময়দা ৩ কাপ
লবণ ১ চা চামচ
চিনি ২ চা চামচ
অলিভ ওয়েল ৩ টে চামচ
গুঁড়ো দুধ ৩ চা চামচ
ইন্সট্যান্ট ঈস্ট ৩ চা চামচ
** ময়দা,লবণ, চিনি, তেল, ঈস্ট, গুঁড়ো দুধ ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ময়দাসহ সবকিছু মিলিয়ে ভালো করে ১০ মিনিট ময়ান দিন। ডো টি বেশ আঠালো হবে। ডো এর চারিদিকে অলিভ অয়েল মিশিয়ে একটা বক্সে নিয়ে ঢাকনা আটকে গরম কোনো জায়গায় রেখে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
ফিলিং এর উপকরণঃ বিফ কিমা রান্না করা ২ কাপ (আমি বিফ নরমাল রান্না করে কিমা করে নিয়েছি)
মোজ্জারেলা চিজ দেড় কাপ
টমেটো সস পরিমাণ মতো
অরিগ্যানো নিজের ইচ্ছে মতো
ডিমের কুসুম ১টি
তৈরি করার নিয়মঃ ডো টা ফুলে দিগুন হলে দুই ভাগ করে পিজ্জা ট্রের মধ্যে নিয়ে রুটির শেপ করে সেট করে নিন। এরপর টমেটো সস দিয়ে দুই ইঞ্চি গ্যাপে ছুরি দিয়ে কেটে নিন। মাঝখানে ছোট একটা বাটি রেখে তার ভেতর কিমা চিজ দিয়ে আবার বাটিটা ঢেকে চারপাশে কেটে নিয়ে তাতে সহজ হবে। কাটা অংশে কিমা আর মোজ্জারেলা চিজ দিয়ে চেপে উল্টে দিয়েছি যাতে কোণের মতো দেখায়। এভাবে সবগুলো তৈরি করে নিয়ে উপরে ডিমের কুসুম ব্রাশ করে অরিগ্যানো ছিটিয়ে দিন। এবার প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করুন আর গরম গরম পরিবেশন করুন মজাদার কোণ ক্রাস্ট পিজ্জা।
