Home উৎসব ট্রিফিল কেক

ট্রিফিল কেক

ট্রিফিল কেক

রেসিপি ও ছবিঃ তাহমিন তাম্মি আলম

যেকোন অনুষ্ঠানে পারফেক্ট এবং মজাদার একটি ডেজার্ট… এই কেকটির তিনটা লেয়ার

* ১ম লেয়ের নরমাল পাউন্ড কেক
* ২য় লেয়ার মিক্স ফ্রুট্স্
* ৩য় লেয়ার কাষ্টার্ড ক্রিম লেয়ার

উপকরণ: পাউন্ড কেক ১ টা (পাতলা পাতলা সালাইস করে কেটে নেয়া)
দুধ ১ লিটার
কাষ্টার্ড পাউডার ৪ টে চামচ
হুপড ক্রিম ৪০০ গ্রাম (যদি তরল না থাকে তবে সেই ক্ষেত্রে Foster Clarker Whipped পাউডারটা ব্যবহার করতে পারেন। ১ টা প্যাকেটে ২ টা সেসে থাকে এবং কিভাবে বানাতে হবে তাও লেখা থাকে আর যদি তরল হেভি ক্রিম ব্যবহার করেন তবে ২০-২৫ মিনিট বিট করলেই ক্রিম তৈরী হয়ে যাবে) মিক্স ফ্রুট্স্ (১ টা সাগড় কলা, ২ টা আপেল অর্ধেকটা, আনার, পাকা আম ১ টা/আপনার পছন্দমত ফল দিতে পারেন কিন্তু কলাটা মাষ্ট দিতে হবে)

জেলি: আপনার পচ্ছন্দমত ফ্লেভারের দিতে পারেন (আমি ষ্ট্রবেরি আর ম্যাংগো ফ্লেভারের দিয়েছি। ডিপার্টমেন্টাল দোকানে রেডিমেট জেলি পাউডার পাওয়া যায় এবং প্রস্তুতপ্রণালী দেয়া থাকে)


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে ১ লিটার দুধকে জ্বাল দিয়ে হাফ কেজি করে নিন। তারপর দুধ অর্ধেক হয়ে আসলে ১/৪ কাপ পানিতে কাষ্টার্ড পাউডারগুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন ঘন না হওয়া পর্যন্ত। ঘন হয়ে আসলে নামিয়ে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে নরমাল ফ্রিজে রাখুন ২-৩ ঘন্টার জন্য। এখন তৈরী করা ক্রিমের অর্ধেকটা কাষ্টার্ড ক্রিমের সাথে মিক্স করে বাকী অর্ধেকটা সাজানোর জন্য রেখে দিন। যে পাত্রে সার্ভ করবেন সেই পাত্রে প্রথমে কেক সালাইস বিছিয়ে দিব এবং কেক সফট থাকার জন্য উপরে ইস্প্রাইট ব্রাশ করে দিন। এখন কেকের উপর মিক্স ফ্রটস বিছিয়ে দিয়ে তার উপর কাষ্টার্ড ক্রিমের লেয়ার দিন এবং সবশেষে বাকী হুপড ক্রিম দিয়ে সাজিয়ে জেলি দিয়ে পরিবেশন করুন।

Previous articleচিকেন ঝাল ফ্রেজি
Next articleকোণ ক্রাস্ট পিজ্জা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here