টাকি মাছের ভর্তা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ টাকি মাছ ২ টুকরো
পেঁয়াজ কুচি পরিমাণমতো
শুকনা মরিচ (ভেজে নেওয়া) ২–৩ টি
ধনেপাতা কুচি সামান্য
হলুদ গুঁড়া (মাছ ভাজার জন্য) সামান্য
লাল মরিচ (মাছ ভাজার জন্য) গুঁড়া সামান্য
সরিষার তেল ১–২ টে চামচ
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে টাকি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে কড়াইয়ে সরিষার তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখুন। মাছ কিছুটা ঠান্ডা হলে যত্ন সহকারে ভেতরের সব কাঁটা বেছে পরিষ্কার করে নিন।
পাত্রে ভাজা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ভালোভাবে ডলে গুঁড়া করে নিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ডলে মিশিয়ে নিন। কাঁটা বেছে রাখা টাকি মাছ, তাজা ধনেপাতা কুচি এবং খাঁটি সরিষার তেল যোগ করুন। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মসৃণ ও সুস্বাদু ভর্তা তৈরি করুন। তৈরি হয়ে গেল চাটপাটা ও মুখরোচক টাকি মাছের ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে গরম-গরম পরিবেশন করুন চমৎকার এই পদটি।










