চিকেন মিটলোফ

চিকেন মিটলোফ

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণঃ মুরগির কিমা ২ কাপ
পাউরুটি ২ স্লাইস
তরল দুধ ১/২ কাপ
লবণ স্বাদমতো
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
গরম মশলার গুঁড়া ১/৮ চা চামচ
অরেগেনো ১/৮ চা চামচ
তেল ১ টে চামচ
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
টমেটো সস ২ টে চামচ
ওয়েস্টার সস ১ টে চামচ
সয়াসস ১ টে চামচ
ডিম ১ টি

তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে দুধ দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে রাখুন। বাটিতে একটা ডিম ফেটে পাশে রাখুন। এবার চুলায় প্যানে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেঁজে আদা বাটা, রসুন বাটা দিয়ে মিনিট খানিক ভেজে ধনেপাতা দিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। বাটিতে মুরগির কিমার, ভাজা পেঁয়াজ, লবণ, সয়াসস, ওয়েস্টার সস, টমেটো সস, ভিজানো পাউরুটি, মশলা, ওরেগেনো ও ফেটানো ডিম দিয়ে মাখিয়ে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার লোফ প্যানে তেল ব্রাশ করে কিমার মিশ্রণ ঢেলে দিন। ইচ্ছে হলে মাঝে সিদ্ধ ডিম দিয়ে দিতে পারেন। ডিম দিলে নিচে কিছু কিমা দিয়ে তার উপর সিদ্ধ ডিম বসিয়ে দিন। আবার বাকি কিমার মিশ্রণ দিয়ে উপরে সমান করে দিন। সবশেষে উপরে একটু টমেটো সস ব্রাশ করে দিন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৪৫ মিনিট বেক করুন। যখন কিমা প্রায় সিদ্ধ হয়ে আসবে অ্যালুমিনিয়াম ফয়েল সরিয়ে নিন। উপরে সুন্দর একটা পুড়া পুড়া কালার আসবে।

মুরগির কিমা সিদ্ধ হয়েছে কিনা বুঝতে একটা তুথপিক ঢুকিয়ে চেক করে দেখতে পারেন। তুথপিকের গায়ে কোন কাচা মাংস লেগে না আসলে মিট লোফ তৈরি হয়ে গেছে। যদি মাংস লেগে থাকলে আরো কিছুক্ষণ বেক করুন। হয়ে গেলে নামিয়ে হালকা ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular