Home উৎসব বীফ উইথ ক্যাপসিকাম

বীফ উইথ ক্যাপসিকাম

বীফ উইথ ক্যাপসিকাম

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ গরুর গোশত (পাতলা স্লাইস করা) ১/২ কেজি
সয় সস ২ টে চামচ
ওয়েস্টার সস ২ টে চামচ
গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ১/২ চা চামচ
লবণ (অল্প) স্বাদ মতো
ক্যাপসিকাম (কিউব করে কাটা) ২ টি
পেঁয়াজ (মোটা কুচি) ২ টি
আদা কুচি ১ টে চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
চিনি ১/২ চা চামচ
তেল পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে গরুর গোশতের টুকরো করে নিন। তারপর এতে রসুন বাটা, সয় সস, ওয়েস্টার সস, লবণ এবং গোল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। পাত্রে অল্প আঁচে গোশত রান্না করে নিন। রান্না হয়ে গেলে খেয়াল রাখবেন যেন গোশতে কোনো পানি না থাকে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ফ্রাইপ্যানে তেল গরম করুন। এতে রান্না করা গোশত এবং আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজুন। গোশত ভাজা হয়ে এলে এতে কিউব করা ক্যাপসিকাম, মোটা করে কাটা পেঁয়াজ এবং চিনি দিয়ে দিন। উচ্চ আঁচে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজুন। সবজিগুলো হালকা নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল সুস্বাদু বীফ উইথ ক্যাপসিকাম।

Previous articleচিকেন বল কাবাব
Next articleকলমি শাকের বড়া
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here