Homeবিভিন্ন ধরণের খাবারঅন্যান্যফুলের আকৃতির স্টাফড ব্রেড

ফুলের আকৃতির স্টাফড ব্রেড

ফুলের আকৃতির স্টাফড ব্রেড

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ

খামির তৈরির উপকরণঃ ময়দা ২ কাপ
ইস্ট ২ চা চামচ
কুসুম গরম পানি আধা কাপ
চিনি ১ চা চামচ
লবণ ১ চা চামচ
তেল ১ টে চামচ
অতিরিক্ত ময়দা (হাত ও কাজের জায়গায় ডাস্টিং করার জন্য) আধা কাপ

পুর তৈরির উপকরণঃ পালং শাক (সেদ্ধ ও পানি ঝরানো) ১ কাপ
মোজারেলা চিজ আধা কাপ
রিকোটা চিজ আধা কাপ
লবণ স্বাদ মতো
গোলমরিচ গুড়া ২ চা চামচ

ওপরের ব্রাশের জন্যঃ ডিম ১টি (ফেটানো)

তৈরি করার নিয়মঃ প্রথমে ছোট বাটিতে কুসুম গরম পানি, চিনি ও ইস্ট মিশিয়ে ৫-১০ মিনিট ঢেকে রাখুন। যতক্ষণ না ইস্ট সক্রিয় হয়ে বুদবুদ সৃষ্টি করে। অন্য একটি বড় পাত্রে ময়দা, লবণ ও তেল নিয়ে তাতে ইস্টের মিশ্রণটি দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি আঠালো মনে হলে হাতে সামান্য ময়দা লাগিয়ে ৫ মিনিট ভালো করে ময়ান দিন। যতক্ষণ না এটি মসৃণ ও নরম হয়। এবার খামিরটি একটি গোল বলের মতো আকার দিন।

একটি বড় পাত্রে সামান্য তেল মেখে তার মধ্যে খামিরটি রাখুন এবং ওপর থেকেও সামান্য তেল ব্রাশ করে দিন। পাত্রটি ঢেকে কোনো গরম জায়গায় ২ ঘণ্টা বা খামিরটি আকারে দ্বিগুণ হওয়া পর্যন্ত রেখে দিন। সেদ্ধ পালং শাকটি ভালো করে কুচি করে নিন। এবার একটি বাটিতে কুচি করা শাক, রিকোটা চিজ, মোজারেলা চিজ, লবণ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে স্টাফিং বা পুর তৈরি করে রাখুন। খামির ফুলে উঠলে ময়দা ছিটানো জায়গায় রেখে হালকা হাতে চেপে বাতাস বের করে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার এটিকে দুই সমান ভাগে ভাগ করে নিন। এক ভাগ ময়দা দিয়ে ৯ ইঞ্চি বৃত্তাকার করে বেলে নিন। একটি প্লেট বসিয়ে বৃত্তাকার রুটির ওপর হালকা ছাপ দিয়ে মাপ নিন এবং পিজ্জা কাটার দিয়ে বাড়তি অংশ কেটে নিন। এবার এটি একটি পার্চমেন্ট পেপারের ওপর রাখুন। রুটির মাঝখানে সামান্য পুর রাখুন এবং মাঝখানের পুরের চারপাশ দিয়ে গোল করে বাকি পুর ছড়িয়ে দিন। একইভাবে দ্বিতীয় ভাগ ময়দা দিয়ে আরেকটি রুটি বেলে নিন এবং প্রথম রুটির ওপর রেখে চারপাশ আঙুল দিয়ে চেপে আটকে দিন।

এবার রুটির মাঝখানের স্টাফিংয়ের ওপর একটি গ্লাস উল্টো করে রাখুন। এবার ছুরি দিয়ে রুটির চারপাশ থেকে ১.২ ইঞ্চি চওড়া করে স্লাইস বা ফালি করে কেটে নিন। প্রতিটি ফালি ধরে ৯০ ডিগ্রি কোণে ঘুরিয়ে দিন যাতে ফুলের পাপড়ির মতো দেখায়। এবার এটি ঢেকে আরও ৩০ মিনিট রেখে দিন। ওভেন ১৮০° সেলসিয়াসে (৩৫০° ফারেনহাইট) প্রি-হিট করে নিন। ফুলে ওঠার পর রুটির ওপর ডিম ব্রাশ করে দিন। এতে সুন্দর সোনালি রঙ আসবে। ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে কিছুটা ঠান্ডা হলে পরিবেশন করুন ফ্লাওয়ার শেপ স্টাফড ব্রেড।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular