চকলেট বরফি
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
পটভূমিঃ ব্রিগাদেইরু ১৯৪০ এর দশকে ব্রাজিল এবং পর্তুগালে জনপ্রিয় হওয়া একটি মিষ্টি খাবার। মূলত এটি ছোটদের জন্য তৈরি করা হলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা চারদিকে ছড়িয়ে পরে এবং ছোট বড় সবার কাছে অতি প্রিয় একটি খাবারে পরিনত হয়। আমার আজকের বরফি আইটেম ব্রিগাদেইরু থেকে অনুপ্রানিত হয়ে তৈরি করা।
উপকরণঃ কনডেন্সড মিল্ক ১ ক্যান
তরল দুধ ১ কাপ
কোকো পাউডার ১কাপ
নিউটেলা ১/২ কাপ
মাখন বড় প্যাকেটের অর্ধেক
চকলেট ফ্লেভার ৪/৫ ফোটা
চিনি ২ কাপ
ডেইরী দুধ ১ টি বার
ডেকোরেশন স্প্রিঙ্কেল
ড্রাই ফ্রুট
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে তলা ভারী পাত্রে মাখন দিয়ে মাঝারি আঁচে গলিয়ে নিন। তারপর কনডেন্সড মিল্ক, তরল দুধ, নিউটেলা, ডেইরী দুধ ১ টি বার এর টুকরো এবং কোকো পাউডার দিয়ে নাড়তে থাকুন। ক্রমাগত নাড়ুন থাকুন। যেন তলায় লেগে পুড়ে না যায়।
এবার চিনি এবং চকলেট ফ্লেভার দিয়ে ভালো ভাবে মাঝারি আঁচেই নাড়তে থাকুন। পাত্র থেকে আলগা হয়ে উঠে আসা শুরু করলে একটি মাখন ব্রাশ করা প্লেটে ঢেলে দিন এবং বরফি শেপে কেটে নিন। সবশেষে ডেকোরেশন স্প্রিঙ্কেল এবং ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করুন।
