Home বিদেশি খাবার মিক্সড ভেজিটেবল স্যুপ

মিক্সড ভেজিটেবল স্যুপ

মিক্সড ভেজিটেবল স্যুপ

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ গাজর (বড় বড় টুকরো করে কাটা) ২টি
আলু (ছোট কিউব করে কাটা) ১/২ কাপ
সেলেরি (মোটা করে স্লাইস করা) ১ ডাটা
ব্রকলি ১/৪ কাপ
অ্যাসপারাগাস ১/৪ কাপ (ঐচ্ছিক)
কেইল বা যেকোনো শাক (ছোট টুকরো করে কাটা) ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১/৩ কাপ
রসুন কুচি ২ কোয়া
ধনেপাতা কুচি ১ টে চামচ
বেসিল (শুকনো) ৩/৪ চা চামচ (ঐচ্ছিক)
তেজপাতা ১টি
ভেজিটেবল কিউব ১টি
পানি পরিমাণ মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে একটি বড় সসপ্যান বা হাঁড়িতে প্রয়োজন মতো পানি নিন। পানির মধ্যে একে একে কাটা গাজর, আলু, সেলেরি, অ্যাসপারাগাস, ব্রকলি, পেঁয়াজ, রসুন কুচি, শুকনো বেসিল, তেজপাতা এবং ভেজিটেবল কিউব দিয়ে দিন। মাঝারি আঁচে জ্বাল বাড়িয়ে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট মৃদু আঁচে রান্না করুন। যাতে সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়। সবজি সেদ্ধ হয়ে স্যুপ ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন পুষ্টিকর ভেজিটেবল স্যুপ।

টিপসঃ আপনি চাইলে স্বাদ বাড়াতে নামানোর আগে সামান্য গোলমরিচের গুঁড়া বা লেবুর রস মিশাতে পারেন। সবজির তালিকায় পছন্দমতো অন্য যেকোনো সবজিও যোগ করতে পারেন।

Previous articleসর্ষে ইলিশ
Next articleকড়াই চিকেন
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here