সর্ষে ইলিশ
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ ইলিশ মাছ ১টা
পেঁয়াজ কুচি ১/২ কাপ
কারি পাউডার গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
কাঁচা মরিচ ৩-৪ টা
সরিষা বাটা ২-৩ টে চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লবণ পরিমাণ মতো
সরিষার তেল পরিমাণ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছ টুকরা কেটে মাথা আর লেজ বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে তুলে রাখুন। তারপর সরিষা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তার সাথে ৩ টা কাঁচামরিচ বেটে নিন।
এবার কড়াই-তে থাকা পেঁয়াজ ভাজার সাথে সরিষা বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, কারি পাউডার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কসিয়ে নিন। মসলা কসানো হয়ে তেল উপরে উঠে গেলে মাছের টুকরাগুলো দিয়ে অল্প পানি ও কাঁচামরিচ ৫-৬ টা চিড়ে দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। ১০-১৫ মিনিট মাছ সিদ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন।
