Homeউৎসবতিল্লি ভর্তা / প্লীহা ভর্তা / মাইট্যা কলিজা ভর্তা

তিল্লি ভর্তা / প্লীহা ভর্তা / মাইট্যা কলিজা ভর্তা

তিল্লি ভর্তা / প্লীহা ভর্তা / মাইট্যা কলিজা ভর্তা

রেসিপি ও ছবিঃ বীথি জাগলুল

উপকরণঃ তিল্লি ১ কেজি
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
আদা বাটা দেড় টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
এলাচ, দারচিনি, তেজপাতা, লং পরিমাণমতো
সয়াবিন তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো

ভর্তার জন্যেঃ শুকনা মরিচ ৮-১০টি
রসুন (আস্ত কোয়া থ্যাতো করা) ২টি
সরিষার তেল পরিমাণমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে তিল্লি কিউব করে কেটে ধুয়ে নিন। তারপর ফুটন্ত গরম পানিতে ২-৩ মিনিট ভাপ দিয়ে আবারও ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ভর্তার উপকরণ ছাড়া সব উপকরণগুলো এক সাথে মাখিয়ে অল্প পানি দিয়ে প্রেশার কুকারে চুলায় বসিয়ে দিন। চুলায় মাঝারি আঁচে বসিয়ে ৬-৭ টা সিটি বাজলে প্রেশার কুকার নামিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


প্রেশার কুকারের প্রেশার কমে এলে ঢাকনা খুলে যদি ঝোল দেখতে পান তাহলে ঝোল শুকিয়ে নিন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে আস্ত গরম মসলাগুলো উঠিয়ে নিন। এবার ভাজা শুকনা মরিচ, থ্যাতো করা রসুন আর সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিন। সবশেষে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন দারুন মজার তিল্লি ভর্তা।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular