Home উৎসব ক্যারামেল চীজ ফ্ল্যান

ক্যারামেল চীজ ফ্ল্যান

ক্যারামেল চীজ ফ্ল্যান

রেসিপি ও ছবিঃ বীথি জাগলুল

উপকরণঃ

পুডিং তৈরির উপকরণঃ চীজ বা ছানা ৪ লিটার দুধের
ডিম ৮ টা
কনডেন্সড মিল্ক ২ টিন
ঘি ২ টে চামচ
পানি সামান্য

ক্যারামেলের উপকরণঃ চিনি ১/২ কাপ
পানি ১/৪ কাপ

ছানা তৈরিঃ হাঁড়িতে দুধ নিয়ে চুলায় বসিয়ে দুধ জাল দিন। দুধ ফুটে উঠলে ১/২ কাপ পানির সাথে ২-৩ টে চামচ ভিনেগার অথবা সিরকা মিশিয়ে দুধে দিয়ে দিন। চামুচ দিয়ে নারুন। নাড়তে নাড়তে ছানা হয়ে হয়ে যাবে। তারপর ভালো করে ছানা ধুয়ে পানি গেলে ভালো করে পানি ঝরিয়ে নিন। একটুও পানি না থাকে।

ক্যারামেল তৈরিঃ প্যান চুলায় বসিয়ে চিনি ও পানি দিয়ে মৃদু থেকে মাঝারি আঁচে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে পছন্দ মতো রঙের ক্যারামেল করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


পুডিং তৈরিঃ ওভেনের ট্রেতে পানি দিয়ে ১৬০ ডিগ্রি সে তাপমাত্রায় ১৫-২০ মিনিট প্রি-হিট করুন। তারপর ছানা, ডিম, কনডেন্সড মিল্ক, ঘি ও সামান্য পানি দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। খুব মসৃণভাবে ব্লেন্ড করুন। এবার পুডিং- এর বাটিতে এই মিশ্রণটি ঢেলে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রী তাপমাত্রায় ৪০-৫০ মিনিট বেক করুন। ওভেনের ট্রে-তে পুডিং-এর বাটি বসিয়ে দিন।

সময় শেষ হলে টুথপিক ঢুকিয়ে দেখে নিন কাঁচা রয়েছে কিনা। কাঁচা থাকলে কাঠিতে মিশ্রণ লেগে থাকবে আর হয়ে গেলে কাঠি পরিষ্কার বের হয়ে আসবে। না হয়ে থাকলে আরও কিছুক্ষণ বেক করুন। পুডিং সম্পূর্ণ ঠাণ্ডা করে সারভিং ডিশে উপুড় করে বের করুন। সবশেষে টুকরা করে পরিবেশন করুন।

নোটসঃ এই পুডিং প্রেশার কুকারেও করতে পারবেন। সময় লাগবে ২৫-৩০ মিনিট।

Previous articleফিশ কেক
Next articleতিল্লি ভর্তা / প্লীহা ভর্তা / মাইট্যা কলিজা ভর্তা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here