স্টির ফ্রাই স্পিনাচ চিকেন
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ পালং শাক (লম্বা লম্বা করে কাটা) ৫০০ গ্রাম
চিকেন (জুলিয়ান কাট বা চিকন লম্বা করে কাটা) ১ কাপ
পেঁয়াজ (আধা কাপ, মোটা কুচি করে কাটা) ½ কাপ
কাঁচামরিচ (ফালি করা) ৩–৪ টি
সস ও মসলাপাতির উপকরণঃ টমেটো কেচাপ ৩ টে চামচ
সয়া সস (১ টে চামচ মেরিনেশনের জন্য ও ২ টে চামচ রান্নায়) ৩ টে চামচ
ওয়েস্টার সস ২ টে চামচ
গোলমরিচ গুঁড়া (এক-তৃতীয়াংশ চা চামচ) ⅓ চা চামচ
লবণ স্বাদমতো
ভাজা ও ড্রেসিংয়ের উপকরণঃ কর্ণফ্লাওয়ার (২ টে চামচ চিকেন মাখানোর জন্য ও ১ টে চামচ পানিতে গুলিয়ে দেওয়ার জন্য) ৩ টে চামচ
সয়াবিন তেল (ভাজা ও রান্নার জন্য) ২ টে চামচ
অলিভ অয়েল (নামানোর আগে ব্যবহারের জন্য) ১ টে চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে কেটে রাখা মাংসের টুকরাগুলো ১ টে চামচ সয়া সস দিয়ে মেখে ১০–১৫ মিনিট মেরিনেট করে রাখুন। ১৫ মিনিট পর মেরিনেট করা চিকেনে ২ টে চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। কড়াইতে পরিমাপমতো সয়াবিন তেল গরম করে চিকেনের টুকরাগুলো মাঝারি-উচ্চ আঁচে মচমচে ও লালচে করে ভেজে তুলে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একই কড়াইতে পরিমাপমতো সয়াবিন তেল দিয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিন। হালকা নেড়ে ৩–৪ মিনিট রান্না করুন। এতে বাকি ২ টে চামচ সয়া সস, ওয়েস্টার সস ও টমেটো কেচাপ দিয়ে নেড়ে নিন। তারপর মোটা কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি ও গোলমরিচ গুঁড়া যোগ করুন। চুলার আঁচ বেশি রেখে দ্রুত স্টির ফ্রাই (নেড়েচেড়ে ভাজা) করুন।
এবার স্বাদ পরখ করে প্রয়োজন হলে সামান্য লবণ দিন। শাক ভাজা টাইপ হয়ে এলে ১ টে চামচ কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলে কড়াইতে ঢেলে দিন। হালকা নেড়ে নিয়ে ভেজে রাখা ক্রিসপি চিকেন দিয়ে দিন এবং সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। নামানোর ঠিক আগে ১ টে চামচ অলিভ অয়েল ওপর থেকে ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। সম্পূর্ণ রান্নাটি ১০–১২ মিনিটের মধ্যে শেষ করতে হবে। এর বেশি সময় নিলে শাকের রঙ পরিবর্তন হয়ে যাবে এবং দেখতে আকর্ষণীয় লাগবে না। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের স্টির ফ্রাই স্পিনাচ চিকেন।
টিপসঃ শাক রান্না করার সময় কখনো ঢাকনা দেবেন না কিংবা একদম ঘুটে ফেলবেন না। এতে শাকের সতেজ সবুজ রঙ নষ্ট হয়ে যাবে।














