সরিষা বাটায় ভাপা ইলিশ
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ (বড় সাইজের টুকরা) ৮ টি
সরিষার তেল ½ কাপ
কাঁচা মরিচ ৪–৫ টি
লবণ স্বাদমতো
বাটা মসলাপাতি উপকরণঃ সরিষা বাটা ১ বাটি
পেঁয়াজ বাটা ১ বাটি
রসুন বাটা ৩ চা চামচ
ভাপ দেওয়ার উপকরণঃ পানি (ভাপ দেওয়ার হাঁড়িতে) ১ পাতিল
স্টিলের টিফিন বক্স (ঢাকনাসহ) ১ টি
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিন। তারপর মাছের সাথে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিন। মেখে রাখা মাছ ও মসলার মিশ্রণটি ঢাকনাযুক্ত একটি স্টিলের টিফিন বক্সে ঢেলে সুন্দর করে সাজিয়ে দিন। ওপর থেকে পরিমাণমতো কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে বক্সে ঢাকনা আটকে ভালো করে মুখ বন্ধ করে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একটি বড় পাতিলে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি গরম হয়ে এলে পাতিলের ওপর একটি সমতল ঢাকনা বসিয়ে দিন। মাছ ভর্তি স্টিলের টিফিন বক্সটি পাতিলের ঢাকনার ওপর সোজাসুজি বসিয়ে দিন, যেন নিচ থেকে ফুটন্ত পানির ভাপ বক্সে লাগে। মাঝারি আঁচে ফুটন্ত পানির তাপে ও ভাপে প্রায় ৪০ মিনিট ধরে মাছ রান্না হতে দিন।
প্রায় ৪০ মিনিট পর চুলা বন্ধ করে দিন এবং টিফিন বক্সটি কিছুটা ঠান্ডা হতে দিন। সাবধানে বক্রসের ঢাকনা খুললেই পেয়ে যাবেন দারুণ সুবাসিত ও তুলতুলে সর্ষে ভাপা ইলিশ। তৈরি হয়ে গেল চমৎকার সরিষা বাটায় ভাপা ইলিশ।














