নারকেল দুধে ইলিশ মালাইকারি
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৬–৮ টুকরা
নারকেলের দুধ ২ কাপ
মালাই (দুধের সর) ৪ টে চামচ
সরিষার তেল ১ কাপ
লবণ স্বাদমতো
চিনি স্বাদমতো
বাটা ও গুঁড়া মসলা উপকরণঃ পাতি পেঁয়াজ বাটা ১ কাপ
আদা বাটা ১ চা চামচ
পোস্তদানা বাটা ১ টে চামচ
শুকনো মরিচ গুঁড়া ½ চা চামচ
কাঁচা মরিচ (আস্ত বা ফালি করা) ৩–৪ টি
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে সামান্য লবণ মাখিয়ে ১০ মিনিট আলাদা রেখে দিন। কড়াইতে সরিষার তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, শুকনো মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিন। মাঝারি আঁচে মসলা খুব ভালো করে কষিয়ে নিন যেন কাঁচা গন্ধ চলে যায়।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
কষানো মসলার মধ্যে ২ কাপ নারকেলের দুধ ঢেলে দিন এবং হালকা নাড়তে থাকুন। নারকেলের দুধ ফুটে উঠলে তাতে আগে থেকে লবণ মেখে রাখা ইলিশ মাছের টুকরাগুলো সাজিয়ে দিন। ওপর থেকে কাঁচা মরিচ ও স্বাদমতো চিনি ছিটিয়ে পাত্রটি ঢেকে দিন। ৫–৭ মিনিট পর ঢাকনা তুলে মাছের টুকরাগুলো আলতো হাতে উল্টিয়ে দিন এবং আবারও ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিন।
ঝোল ঘন ও মাছের সাথে মাখামাখা হয়ে এলে ওপর থেকে ৪ টে চামচ মালাই (দুধের সর) ছড়িয়ে দিন। আলতো করে নেড়েচেড়ে ১–২ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও অ্যারোমেটিক নারকেল দুধে ইলিশ মালাইকারি।














