Home উৎসব সরিষা বাটায় বেগুন ইলিশ

সরিষা বাটায় বেগুন ইলিশ

সরিষা বাটায় বেগুন ইলিশ

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ ইলিশ মাছ ৫ টুকরা
বেগুন (গোল বেগুন, লম্বাটে ফালি করে কাটা) ২ টি
টমেটো (কুচানো) ১ টি
পেঁয়াজ কুচি ½ কাপ
সরিষার তেল ৩ টে চামচ
কাঁচামরিচ (ফালি করা) ২–৩ টি
লবণ স্বাদমতো

বাটা ও গুঁড়া মসলাপাতির উপকরণঃ সরিষা বাটা ১ টে চামচ (টিপসঃ সরিষা বাটার সময় সামান্য লবণ ও ১টি কাঁচামরিচ একসাথে বাটলে তিতা ভাব হয় না)
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ½ চা চামচ
জিরা গুঁড়া ½ চা চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ধুয়ে সামান্য হলুদ ও লবণ মেখে প্যানে হালকা করে ভেজে তুলে রাখুন। তারপর ওই কড়াইতে বাকি সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং হালকা লালচে করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে সামান্য পানি দিন যেন মসলা পুড়ে না যায়। সরিষা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


কষানো মসলার মধ্যে কেটে রাখা গোল বেগুনের ফালিগুলো দিয়ে দিন। নেড়েচেড়ে মসলা বেগুনের গায়ে মাখিয়ে ২–৩ মিনিট ভালো করে কষাতে থাকুন। বেগুন খানিকটা নরম হয়ে এলে এতে ২ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিন।

ঝোলে বলক চলে আসলে ভেজে রাখা ইলিশ মাছের টুকরাগুলো সযত্নে সাজিয়ে দিয়ে ঢাকনা দিন। রান্নার মাঝপথে ঢাকনা তুলে কুচানো টমেটো ছড়িয়ে দিন এবং হালকা হাতে নেড়ে আবার ঢেকে দিন। ঝোল ঘন হয়ে কমে আসলে কাঁচামরিচ ফালি ছড়িয়ে দিন। লবণের পরিমাণ পরখ করে সব ঠিক থাকলে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের সরিষা বাটায় বেগুন ইলিশ। সুন্দর পরিবেশন বাটিতে ঢেলে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে তৃপ্তি সহকারে পরিবেশন করুন।

Previous articleসয়াসসে ইলিশ ভাজা
Next articleকালা ভুনা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here