সয়াসসে ইলিশ ভাজা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৬ টুকরা
সয়াসস ১ টে চামচ
পেঁয়াজ কুচি ½ কাপ
কাঁচা মরিচ ২–৩ টি (ফালি করা)
সরিষার তেল (ভাজার জন্য) পরিমাণমতো
লবণ ১ চা চামচ
গুঁড়া মসলাপাতির উপকরণঃ হলুদ গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে পানি ঝরিয়ে নিন। পাত্রে মাছের সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ ও ১ টে চামচ সয়াসস একসাথে মেখে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম করে নিন। সরিষার তেল গরম হলে মেরিনেট করা মাছের টুকরাগুলো দিয়ে দিন এবং মাঝারি-কম আঁচে এপিঠ-ওপিঠ লালচে ও মচমচে করে ভেজে পাত্রে তুলে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচা মরিচ ও সামান্য লবণ ছিটিয়ে দিন। মাঝারি আঁচে পেঁয়াজগুলো সুন্দর লালচে ও বেরেস্তার মতো ভাজা ভাজা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। ভেজে রাখা মাছের ওপর এই মচমচে পেঁয়াজ ও মরিচ ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও চমৎকার অ্যারোমার সয়াসসে ইলিশ ভাজা।














