Home উৎসব শ্রিম্প পাস্তা

শ্রিম্প পাস্তা

শ্রিম্প পাস্তা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ রোটিনি পাস্তা সেদ্ধ ছাড়া) ২২৬.৮ গ্রাম
অলিভ অয়েল বা সয়াবিন তেল ২-৩ টে চামচ
চিংড়ি মাছ (খোসা ছাড়ানো) ১ কাপ
কেল পাতা বা যেকোনো সবুজ শাক ১ কাপ
রসুন (ছেঁচে নেওয়া) ২ কোঁয়া
আদা (মিহি কুচি) ১ চা চামচ
ধনেপাতা ১ টে চামচ
লবণ স্বাদ মতো

রান্না করার নিয়মঃ প্রথম বড় পাত্রে পানি নিয়ে তাতে এক চিমটি লবণ এবং ১ চা চামচ তেল দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে রোটিনি পাস্তাগুলো দিয়ে ১০ থেকে ১২ মিনিট বা “আল দান্তে” (পুরোপুরি নরম হওয়ার আগের ধাপ) হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর পানি ঝরিয়ে একপাশে রেখে দিন।

একটি ফ্রাইং প্যান বা কড়াইতে মাঝারি-উচ্চ আঁচে অলিভ অয়েল গরম করুন। এতে চিংড়ি মাছ এবং কেল পাতা (বা শাক) দিয়ে দিন। এরপর রসুন, আদা এবং স্বাদমতো লবণ যোগ করুন। সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে রান্না করুন যতক্ষণ না চিংড়ি মাছ সেদ্ধ হয়।

চিংড়ি ও সবজি রান্না হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো প্যানে দিয়ে দিন। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আরও একবার নেড়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার শ্রিম্প পাস্তা। পরিবেশন করার সময় টমেটো কেচাপ বা আপনার পছন্দের সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

Previous articleতন্দুরি শ্রিম্প উইথ জুকিনি
Next articleস্ট্রবেরি স্মুদি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here