ম্যাংগো সালসা
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ পাকা আম (বড়) ১ টি
শসা ১ টি
পেঁয়াজ বড় ১ টি
কাঁচা মরিচ কুচি ১ টে চামচ
ধনিয়া পাতা কুচি ২ টে চামচ
লেবুর রস ২ টে চামচ
বিট লবণ স্বাদ মতো
গোল মরিচ স্বাদ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে আম ভালো ভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন। একই ভাবে শসা আর পেঁয়াজ কেটে নিন। এবার একটি পাত্রে বাকি সব উপকরণ দিয়ে আম, পেঁয়াজ আর শসা হাল্কা হাতে মিশিয়ে নিন। ফ্রিজে রেখে দিন ১/২ ঘণ্টা। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
