পালং পোলাও
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
উপকরণঃ পালং পেষ্ট ১ কাপ
পোলাও/বাসমতি চাল ২৫০ গ্রাম
গোল মরিচ গুঁড়া ১ চা চামচ
টেষ্টিং লবণ পরিমাণ মতো
চিনি সামান্য
তেল/বাটার পরিমাণ মতো
পেঁয়াজ কুচি ১ টে চামচ
কাঁচা মরিচ ৩-৪টা
আদা পেস্ট ১ চা চামচ
আস্ত জিরা ১ চা চামচ
লবণ পরিমাণ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে চালগুলো ভালো করে ঝরঝরে ভাত রান্না করে নিন। ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেলে একটা আলাদা পাতিলে তেল বা বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে আদা পেস্ট ও আস্ত জিরা দিন। এবার ভাত দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে তাতে পালং পেষ্ট দিয়ে আস্তে আস্তে বাকি উপকরণ নাড়তে থাকুন। এমনভাবে নাড়তে হবে যেন সবগুলো ভাতের গায়ে পালংশাকের পেস্ট লেগে ভাত সবুজ হয়ে যায়। সবশেষে নামিয়ে পরিবেশন করুন।












