মুড়িঘন্ট

মুড়িঘন্ট

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ বড় মাছের মাথা (সাধারণত রুই বা কাতল মাছের মাথা লাগবে) ১টি
মুগ ডাল ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ১ কাপ
পাঁচ ফোড়ন সামান্য
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
সরিষার তেল প্রয়োজন মতো
মরিচ গুঁড়া ঝাল বুঝে
হলুদ গুঁড়া ২ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
এলাচ ২টি
দারুচিনি ২টি
তেজপাতা ২টি
লেবু পাতা ৩/৪ টি
কাঁচামরিচ আস্ত ৫-৬টি
লবণ স্বাদ অনুযায়ী
পানি পরিমাণমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে মুগ ডাল হালকা ভেজে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখুন। মাছের মাথা কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর পাত্রে তেল গরম করে পাত্রে পাঁচ ফোড়ন, গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। সব বাটা ও গুঁড়া মসলা, সামান্য পানি এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মশলা কষিয়ে তেলের উপর উঠে গেলে মসলায় টুকরো করা মাছের মাথা দিয়ে আবার ভালো করে কষিয়ে ভুনা ভুনা করে নিন। মসলা থেকে মাছের মাথা তুলে নিয়ে ওই মসলায় মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে ডাল রান্না করে নিন। ডাল মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে পোড়া লেগে যেতে পারে। ডাল সিদ্ধ হয়ে এলে মাছের মাথা দিয়ে রান্না করে নিন। মাথা সিদ্ধ হয়ে গেলে তা ভেঙে দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিন। লেবু পাতা, আস্ত কাঁচামরিচ ও জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ চুলায় রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মুড়িঘণ্ট।

Previous articleপেশওয়ার স্টাইল চিকেনকারী
Next articleস্পন্জ রসগোল্লা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here