মধুভাত
রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন
উপকরণঃ বিন্নি চাল ২ কাপ
জ্বালা চাল ১/৪ কাপ
লবণ সামান্য পরিমাণ
চিনি স্বাদমতো
তরল দুধ ২-৩ কাপ বা পরিমাণ মতো
নারকেল কুড়ানো ১ কাপ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে বিন্নি চাল ভাল করে ধুয়ে ১ কাপ মতো বা পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে রান্না করুণ। রান্না হলে বিন্নি চালে ভাতের চেয়ে দিগুণ পানি দিয়ে ভাত পানির সাথে ভালো মতো মিশিয়ে ঢেকে ফারমেন্টেশনের জন্য সারারাত রেখে দিন। সকালে ভাত অনেকটা ফুলে উঠবে। পর্যায় যতটুকু পাতলা বা ঘন মধুভাত খেতে চান সে অনুয়ায়ী তরল দুধ আর চিনি মিশিয়ে নিন। সাথে জ্বালা চাল ধুয়ে হালকা পাটায় আধভাঙ্গা করে মধুভাতের সাথে নারকেল কুচি দিয়ে মিশিয়ে নিন। ব্যাস মধুভাত রেডি তবে ঠাণ্ডা করে খেলে স্বাদ দিগুণ বেড়ে যায়। তাই কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে খেতে পারেন।
