Home বিভিন্ন ধরণের খাবার চিচিঙ্গার ভর্তা

চিচিঙ্গার ভর্তা

চিচিঙ্গার ভর্তা

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ চিচিঙ্গা (খোসাসহ ধুয়ে টুকরো করে নেওয়া) ৩ টি
আদা কুচি ১ চা চামচ
রসুন কোয়া ৩ টি
লবণ স্বাদ মতো
কাঁচা মরিচ ২ টি
পেঁয়াজ (টুকরো করে নেওয়া) ১ কাপ
ধনিয়া পাতা ১ কাপ


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমেই পাতিলে চিচিঙ্গা, আদা কুচি, রসুন কোয়া এবং লবণ সহযোগে অল্প পানি দিয়ে চুলায় দিন। পানিতে বলক আসলে ঢেকে দিয়ে ৫/৭ মিনিট রাখুন।

এবার ঢাকনা সরিয়ে চিচিঙ্গা নরম হয়ে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে চুলায় রাখুন। এভাবে করলে খোসার রং টি নস্ট হয়ে বাদামী হয়ে যাবে না। চিচিঙ্গা নরম হলে পাতিল নামিয়ে ঠাণ্ডা হতে দিন। ঠান্ডা হলে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং চিচিঙ্গা সাথে আদা কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে ব্লেণ্ড করে নিন বা পাটায় বেটে নিন। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন কোন এক্সট্রা পানি না থাকে বা পাতিলের সিদ্ধ হবার জন্য দেওয়া পানিটাও ছেঁকে ফেলে দিন।

বিঃ দ্রঃ কেউ চাইলে এই ভর্তা শুকনো মরিচ পুড়ে দিতে পারবেন। মাছ হাল্কা ভেজে নিয়ে ভর্তায় দিয়ে দিতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেলো ভাত এর সাথে খাবার জন্য মজাদার চিচিঙ্গা ভর্তা।

Previous articleবারবিকিউ চিকেন
Next articleমধুভাত
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here