বক ফুল ভাজা

বক ফুল ভাজা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ বক ফুল ১০ টি
তেল পরিমাণমতো (ডুবো তেলে ভাজার জন্য)

ব্যাটারের উপকরণঃ চালের গুঁড়া ১ কাপ
কর্ণফ্লাওয়ার ১ টে চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
লবণ (তিন-চতুর্থাংশ চা চামচ) ¾ চা চামচ
বেকিং সোডা ১ চিমটি
পাপরিকা পাউডার (ঐচ্ছিক) ১ চিমটি
পানি (প্রয়োজন অনুযায়ী) ১ কাপ

রান্না করার নিয়মঃ প্রথমে বক ফুলগুলো সাবধানে ধুয়ে ভেতর থেকে শক্ত শিরা বা পরাগরেণু ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। টিস্যু বা সুতি কাপড়ে রেখে ফুলের পানি ভালোভাবে ঝরিয়ে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটি বাটিতে ফুল বাদে ব্যাটারের সমস্ত শুকনা উপকরণ (চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, লবণ, বেকিং সোডা ও পাপরিকা পাউডার) একসাথে মিশিয়ে নিন। অল্প অল্প করে ১ কাপ পানি যোগ করে চালের গুঁড়ার একটি মাঝারি ঘনত্বের মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন (যেমনটা বেগুনি ভাজার জন্য করা হয়)।

কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। এবার পানি ঝরানো বক ফুলগুলো ব্যাটারে ভালোভাবে চুবিয়ে নিয়ে সাবধানে গরম তেলে ছাড়ুন। চুলার মাঝারি আঁচে ফুলের দুই পাশ উল্টে-পাল্টে সোনালী ও উল্টানো মচমচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পাত্রে তুলে রাখুন। তৈরি হয়ে গেল দারুণ মচমচে ও সুস্বাদু বক ফুল ভাজা।

Previous articleসর্ষে তেলে বিফ তেহারি
Next articleআচারি মেথি গোস্ত
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here