Home উৎসব পাকা আমের জুস

পাকা আমের জুস

পাকা আমের জুস

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ পাকা আম (ছোট ছোট টুকরো করা) ২ কাপ
কাঁচা আম (ছোট ছোট টুকরো করা) ১ কাপ
পানি ৫ কাপ
চিনি ১ কাপ (আমের মিষ্টির উপর চিনির পরিমান নির্ভর করে)

তৈরি করার নিয়মঃ প্রথমে আম ছিঁলে ছোট ছোট টুকরা করে নিন। তারপর হাঁড়িতে এক কাপ পানি নিয়ে সাথে কাঁচা এবং পাকা আমের টুকরোগুলো দিয়ে চুলায় জ্বাল দিন। যখন আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার আরেকটি হাঁড়িতে বাকি চার কাপ পানির সাথে চিনি দিয়ে চুলায় জ্বাল দিন। যখন চিনি পানির সাথে ভালোভাবে গলে গিয়ে একটা বলক আসবে তখনই চুলা থেকে এই সিরা নামিয়ে ঠান্ডা করে নিন। এখন ঠান্ডা করা আম এবং চিনির সিরা এক সাথে ভালো করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


যাতে আমের আঁশ আলাদা হয়ে যায়। আপনারা যদি মনে করেন ছেঁকে নেয়ার পর জুস একটু ঘন, তাইলে চাইলে এর সাথে এক্সট্রা পরিমাণ মতো পানি দিতে পারেন। এবার জুস ঠান্ডা করে অথবা বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন। এই জুস নরমাল ফ্রিজে ৩ দিন রেখে খেতে পারেন।

নোটস
* আমের মিষ্টির উপর চিনির পরিমাণ নির্ভর করে।
* কাঁচা আম না পেলে আধা কাঁচা-পাকা আমও নিতে পারেন।
* জুস ঘন মনে হলে পরিমাণ মতো পানি মেশাতে পারেন।

Previous articleবেবী রাইস ষ্টীম কাপ কেক
Next articleছাইন্না
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here