ডিপিং সস

ডিপিং সস

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ সয়া সস ২ টে চামচ
ভিনেগার ২ টে চামচ
তেঁতুল গোলা ১ চা চামচ
চিনি ১ টে চামচ
রসুন মিহি কুচি ১ কোয়া
আদা মিহি কুচি ১/২ ইঞ্চি
চিলি ফ্লেক্স ১ চিমটি
কাঁচামরিচ মিহি কুচি ১টি
ধনেপাতা কুচি ১ চিমটি
লবণ ১ চিমটি

তৈরি করার নিয়মঃ প্রথমে ধনেপাতা কুচি বাদে ওপরের বাকি সব উপকরণ (সয়া সস, ভিনেগার, তেঁতুল গোলা, চিনি, রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি ও লবণ) একসাথে একটি ছোট প্যানে নিন। এবার পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে মাত্র ২ মিনিট ফুটিয়ে নিন। ২ মিনিট পর চুলা থেকে নামিয়ে মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। সসটি ঠান্ডা হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক ডিপিং সস। এটি মোমো, ডাম্পলিং, ভাপা পুলি পিঠা কিংবা রাইস কোটেড চিকেন বলের সাথে গরম গরম পরিবেশন করুন।

Previous articleচিকেন মেয়োনিজ স্যান্ডউইচ
Next articleনানখাটাই বিস্কুট উইথ চকলেট
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here