কাসুন্দি ইলিশ
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৬ টুকরা
কাসুন্দি ½ কাপ
সরিষার তেল (এক-চতুর্থাংশ কাপ) ¼ কাপ
কাঁচা মরিচ (আস্ত বা ফালি করা) ৪–৫ টি
লবণ পরিমাণমতো
গুঁড়া মসলাপাতির উপকরণঃ হলুদ গুঁড়া (এক-চতুর্থাংশ চা চামচ) ¼ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি রান্নার কড়াই বা পাত্রে নিন। এবার মাছের সাথে কাসুন্দি, সরিষার তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিন। মসলা মাখানো মাছ কড়াইতে সমানভাবে সাজিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। যেন মসলা মাছের ভেতরে ভালোভাবে প্রবেশ করে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
মেরিনেশন শেষে কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে মাঝারি-কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। বাড়তি পানির প্রয়োজন নেই। কাসুন্দি ও মাছ থেকে বের হওয়া পানিতেই মাছ সেদ্ধ হয়ে যাবে। মৃদু আঁচে প্রায় ১৫ মিনিট ঢেকে রান্না হতে দিন। মাঝে একবার সাবধানে মাছের টুকরাগুলো উল্টে দিতে পারেন। মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গ্রেভি সুন্দর মাখামাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ সুবাসিত ও মুখরোচক কাসুন্দি ইলিশ।














