ট্রেস লেচেস কেক

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

ট্রেস লেচেস কেক

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণঃ ময়দা ১ কাপ
চিনি ১ কাপ
ডিম ৩ টি
বাটার / তেল ১/২ কাপ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
লবণ ১/৪ চা চামচ
তরল দুধ ১/৩ কাপ

মিশ্রণঃ ফুল ক্রিম তরল দুধ ১ কাপ
কনডেন্সড মিল্ক ১/২ কাপ বা একটু কম
এভাপোরেটেড মিল্ক ১ কাপ

রান্না করার নিয়মঃ প্রথমে নরমাল টেম্পেরেচারের ডিমগুলো কুসুম আর সাদা অংশ আলাদা করে নিন। কুসুমের সাথে ১ কাপ চিনি থেকে অর্ধেক দিয়ে বিট করে নিন। সাথে বাটার দিয়ে ভালোমতো বিট করুন যতক্ষণ না ডিমের রং চেঞ্জ হয়ে ক্রিমি ভাব চলে আসে। এরপর একে একে ময়দা, বেকিং পাউডার চেলে দিয়ে দিন সাথে ভ্যানিলা এসেন্স, দুধ, লবণ দিয়ে সব বিট করে এক পাশে রেখে দিন। অন্যদিকে ডিমের সাদা অংশে বাকি চিনি মিশিয়ে ক্রিম তৈরি করে নিন। এবার ক্রিম আগে মিশিয়ে আগে করে রাখা ময়দার মিশ্রণে আলতো হাতে চামচ দিয়ে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন বেশি মেশানো না হয়। নয়ত কেকটা ফাপা থেকে যাবে।

সবকিছু মিশানো হয়ে গেলে চারকোনা বেকিং প্যানে তেল ব্রাশ করে উপরে পার্চমেন্ট পেপার বিছিয়ে কেকের মিশ্রণ ঢেলে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০-৩৫ মিনিট বা ৪০ মিনিটও লাগতে পারে বেক করুন। কেক ৩০ মিনিট পর একটা টুথপিক ঢুকিয়ে বের করুন। যদি টুথপিক পরিষ্কার হয়ে আসে তাহলে বুঝতে হবে কেক তৈরি হয়ে গেছে। না হলে আরও কয়েক মিনিট বেক করে নামিয়ে নিন। এবার কেকের নিচের পেপার তুলে নিয়ে কেকটা প্যানে আবার বসিয়ে দিয়ে কাঁটা চামচ দিয়ে কেকের উপরে ফুটা করে দিন । অন্যদিকে বাটিতে তরল মিল্ক, এভাপোরেটেড মিল্ক আর কনডেন্সড মিল্ক মিশিয়ে কেকের উপর ছড়িয়ে দিন দেখবেন কেক দুধের মিশ্রণটা শুষে নিয়েছে। এবার ইচ্ছে হলে উপরে হুইপড ক্রিম বিছিয়ে দিয়ে ফ্রিজে রেখে ১/২ ঘণ্টা ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন মজার এই কেক।

নোটঃ এভাপোরেটেড মিল্ক না পাওয়া গেলে ২ কাপ দুধকে ঘন করে ১ কাপ করে মিশিয়ে নিতে পারেন। মিষ্টি আপনার টেস্টের উপর তাই কনডেন্সড মিল্কটা নিজের ইচ্ছা মতো দিন। আবার নয়ত খুব বেশী মিষ্টি হয়ে যেতে পারে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular