চিকেন ঝাল ফ্রেজি
রেসিপি ও ছবিঃ তাহমিন তাম্মি আলম
উপকরণঃ মুরগির গোসত ১ কেজি (৪ টা বুকের মুরগির টুকরা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি)
টমেটো কুচি ২টি (বড় সাইজের)
ক্যাপসিকাম কিউব করে কাটা ২ কাপ
কাঁচামরিচ ফালি ৪-৫ টা
পেঁয়াজ কিউব করে কাটা ২ টি (মাঝারি সাইজের)
রসুন কিমা ২ টে চামচ
আদা কিমা ২ টে চামচ
আস্ত জিরা ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
লালমরিচ গুঁড়া ১ টে চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১/২ টে চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
সরিষার তেল ১/২ কাপ
লবণ স্বাদমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে গুঁড়া মসলাগুলো থেকে অর্ধেক পরিমাণ মসলা নিয়ে চিকেনের সাথে মাখিয়ে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখুন। ৩০ মিনিট পর মিডিয়াম লো হিটে চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে মাংসগুলোকে ১০-১২ মিনিটের মতো ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাংসগুলো একটি প্লেটে তুলে রাখুন।
এবার ওই সরিষার তেলে আস্ত জিরা ফোরন দিয়ে একটু ভেজে নিন। তারপর আদা, রসুন দিয়ে ৩-৪ মিনিটের মতো ভেজে এবং বাকী অর্ধেক গুঁড়া মসলাগুলো আর লবণ দিয়ে সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিন। কষানো হয়ে এলে টমেটো কুচি দিয়ে চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যায়।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
টমেটো গলে গলে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে এবং সব কিছু ৪-৫ মিনিটের মতো নাড়া চাড়া করে মসলার সাথে ভালো করে মিশিয়ে নরম করে নিন। ৫ মিনিট পর মাংসগুলো দিয়ে সব কিছুর সাথে ভাল করে মিশিয়ে নিন।
তারপর ঢেকে মিডিয়াম লো হিটে ২০-২৫ মিনিটের জন্য রান্না করুন। মাঝে দুই একবার ঢাকনা তুলে নাড়ুন ও মাখামাখা হয়ে আসলে নামিয়ে ভাত, রুটি কিংবা পোলাও এর সাথে পরিবেশন করুন ঝাল ঝাল মজার চিকেন ঝাল ফ্রেজি।

