Home বিদেশি খাবার টুনার সাথে সেলারি ভাজি

টুনার সাথে সেলারি ভাজি

টুনার সাথে সেলারি ভাজি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ টুনা ফিশ (পানি ঝরিয়ে নেওয়া) ১ ক্যান
সেলারী কুচি ৪ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
রসুন কুচি ১ চা চামচ
আদা কুচি ১/২ চা চামচ
কাঁচা মরিচ ফালি প্রয়োজন মতো
পাঁচফোড়ন ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া সামান্য
কারি পাউডার সামান্য
তেজপাতা ১-২টি
ধনেপাতা কুচি (সাজানোর জন্য) পরিমাণমতো
ভেজিটেবল অয়েল ২-৪ টে চামচ
লবণ স্বাদ মতো


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ একটি বড় প্যানে ভেজিটেবল অয়েল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তারপর তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং হালকা সোনালি হওয়া পর্যন্ত প্রায় ১০ মিনিট নেড়েচেড়ে ভাজুন। পেঁয়াজ নরম ও সোনালি হয়ে এলে এতে আস্ত পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে দিন। মশলাগুলো ফুটে ওঠা বা সুন্দর সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত প্রায় ৩০ সেকেন্ড নাড়ুন।

এবার প্যানে কাঁচা মরিচ ফালি, রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিন। রসুন হালকা বাদামি রঙ ধারণ করা পর্যন্ত প্রায় ১ মিনিট ভাজুন। এরপর এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং কারি পাউডার দিয়ে দিন। মশলা হালকা কষিয়ে নিয়ে এতে কুচানো সেলারিগুলো দিয়ে দিন। সেলারি নরম বা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে রান্না করুন।

সেলারী নরম হয়ে আসলে আগে থেকে পানি ঝরিয়ে রাখা টুনা ফিশ প্যানে দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি-কমে রেখে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আরও ২০ থেকে ৩০ মিনিট রান্না করুন, যাতে টুনা মাছের ভেতর সব মশলা ভালোভাবে ঢোকে। রান্না শেষ হয়ে আসলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও ভিন্ন স্বাদের সেলারী টুনা। গরম ভাত কিংবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।

Previous articleমাছের তেল ভুনা / মাছের পেটি ভুনা
Next articleতালের কাপ কেক
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here