ইন্সটেন্ট জিলাপি
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
উপকরণঃ
ব্যাটারের উপকরণঃ ময়দা ১ কাপ
বেসন ১ টে চামচ
কর্ণফ্লাওয়ার ১ টে চামচ
টক-মিষ্টি দই ১ টে চামচ
বেকিং সোডা ½ চা চামচ
ঘি ১ টে চামচ
কমলা ফুড কালার (ঐচ্ছিক) ২–৩ ফোঁটা
পানি (মসৃণ ব্যাটার তৈরির জন্য) পরিমাণ মতো
সিরার উপকরণঃ চিনি ২ কাপ
পানি ১ কাপ
এলাচ ২–৩ টি
ভাজার উপকরণঃ তেল ও ঘি: ডুবো তেলে ভাজার জন্য প্রয়োজনীয় তেল এবং চমৎকার ফ্লেভারের জন্য ১ টে চামচ ঘি।
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে চিনি, পানি এবং থেঁতো করা এলাচ একসাথে মিশিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। সিরা ঠিকমতো তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করতে একটি বাটিতে সামান্য ঠান্ডা পানি নিয়ে তাতে ২-৩ ফোঁটা সিরা ফেলুন। সিরাটি যদি ছড়িয়ে না গিয়ে পানির নিচে আঠালো বা বলের মতো রূপ নেয়। তবে বুঝবেন সিরা প্রস্তুত। এবার চুলা বন্ধ করে সিরা নামিয়ে রাখুন যেন বেশি ঠান্ডা না হয়ে যায়।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একটি পাত্রে ময়দা, বেসন, কর্ণফ্লাওয়ার, বেকিং সোডা এবং ফুড কালার একসাথে ভালোভাবে চালনি দিয়ে চেলে মিশিয়ে নিন। এবার এতে টক-মিষ্টি দই ও ১ টেবিল চামচ ঘি দিয়ে আলতো হাতে মাখিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। (ব্যাটার যেন খুব বেশি পাতলা বা অতিরিক্ত ঘন না হয়; সাধারণত বেগুনি বা আলুর চপ ভাজার ব্যাটারের মতো ঘনত্বের হবে।)
ব্যাটারটি একটি পাইপিং ব্যাগ, জিপলক ব্যাগ অথবা সসের বোতলে ভরে নিন। ফ্রাইপ্যানে বা চ্যাপ্টা কড়াইয়ে তেল ও ঘি একসাথে গরম করুন। (খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না হয়। মাঝারি গরম হতে হবে।)বোতল বা ব্যাগ চেপে হাত ঘুরিয়ে গরম তেলের ওপর জিলাপির প্যাঁচ দিন। একপাশ কিছুটা শক্ত হলে উল্টে দিন এবং দু’পাশ হালকা মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।
তেল থেকে তুলে সাথে সাথেই হালকা গরম সিরায় জিলাপিগুলো ছেড়ে দিন। ১০–১৫ সেকেন্ড সিরায় ডুবিয়ে রেখে তুলে নিন। তৈরি হয়ে গেল গরম গরম মচমচে ও রসে ভরা ইন্সট্যান্ট জিলাপি।












