Home উৎসব চিকেন সমুচা

চিকেন সমুচা

চিকেন সমুচা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ

পুরের (চিকেন ফিলিং) উপকরণঃ মুরগির কিমা ১ কাপ
পেঁয়াজ কুচি (মাঝারি আকার) ৩ টি
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
কাঁচামরিচ কুচি ৩ টি
মরিচ গুঁড়া ½ চা চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল (কষানোর জন্য) ১-২ টে চামচ

খোলস বা শিটের (ডো তৈরি) উপকরণঃ ময়দা ২ কাপ
ডিম ১ টি
পানি পরিমাণমতো
লবণ স্বাদমতো
সরিষার তেল (ডুবো তেলে ভাজার জন্য) পরিমাণমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে প্যানে ১-২ টে চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। তারপর তাতে মুরগির কিমা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। একে একে ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলা গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি ও স্বাদমতো লবণ যোগ করুন। মাঝারি আঁচে কিমা ভালো করে কষিয়ে নিয়ে পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিন। কিমা রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পুরটি পুরোপুরি ঠান্ডা হতে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটি বাটিতে ময়দা, ডিম, সামান্য লবণ ও পরিমাণমতো পানি একসাথে মাখিয়ে একটি মসৃণ ও খামির বা ডো তৈরি করে নিন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে রুটি বেলে নিন। রুটি হালকা সেঁকে বা কাঁচা অবস্থাতেই লম্বা পটি বা শিট আকারে কেটে নিন। এবার পটি ভাঁজ করে পকেটের মতো বানিয়ে তার ভেতরে আগে থেকে রান্না করা ঠান্ডা কিমার পুর দিন। ময়দা-পানির পেস্ট বা খামির ব্যবহার করে মুড়িয়ে ত্রিভুজ আকৃতির সমুচা তৈরি করে নিন।

কড়াইতে বা ডিপ ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল মাঝারি আঁচে গরম করে নিন। সরিষার তেল গরম হলে তৈরি করে রাখা সমুচাগুলো ছেড়ে দিন। চুলার মাঝারি-কম আঁচে এপিঠ-ওপিঠ উল্টে সোনালী ও মচমচে করে ভেজে নিন। সুন্দর বাদামী রঙ হয়ে এলে সরিষার তেল ঝরিয়ে পাত্রে তুলে রাখুন। তৈরি হয়ে গেল দারুণ মচমচে ও স্বাদঘন চিকেন সমুচা।

Previous articleকাঁচা ছোলা মাখা
Next articleক্যাবেজ রোল
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here