হানি গ্লেজড বারবিকেল চিকেন ললিপপ
রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ
ললিপপ ও মেরিনেশনের উপকরণঃ চিকেন ড্রামস্টিক (উইংস ও ললিপপ শেপ করা) ৮ টুকরা
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
কাঁচামরিচ কুচি ১ টি
চিলি সস ১ টে চামচ
সোয়া সস ১ চা চামচ
লেবুর রস ২ চা চামচ
গোলমরিচ গুঁড়া এক-চতুর্থাংশ চা চামচ
ডিম ২ টি
কর্ণফ্লাওয়ার ২ টে চামচ
ধনেপাতা কুচি ২ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
তেল (ভাজার জন্য) ৩–৪ টে চামচ
সস ও গ্লেজের উপকরণঃ আদা ও রসুন মিহি কুচি ২ চা চামচ
কাঁচামরিচ কুচি ১ টি
বারবিকেল সস ২ টে চামচ
চিলি গার্লিক সস ২ টে চামচ
সোয়া সস ১ চা চামচ
মধু ২ টে চামচ
পানি ২ টে চামচ
তেল বা মাখন ২ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
তৈরি করার নিয়মঃ প্রথমে চিকেন ড্রামস্টিক বা উইংসের হাড় থেকে মাংস নিচের দিকে টেনে ছাড়িয়ে ললিপপের চমৎকার আকৃতি দিয়ে নিন। তারপর মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ললিপপ ভাজার জন্য রাখা তেল বাদে বাকি সমস্ত মেরিনেশনের উপকরণ (মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ডিম, কর্নফ্লাওয়ার, সস ইত্যাদি) দিয়ে মাংস খুব ভালোভাবে মেখে নিন। মসলা মাখানো চিকেন ললিপপগুলো ঢেকে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। ফ্রিজ থেকে বের করে মেরিনেট করা চিকেন ললিপপগুলো ডুবোতেলে বা মাঝারি তেলে উল্টে-পাল্টে সোনালী ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ললিপপগুলো একটি পাত্রে তুলে রাখুন।
অন্য একটি প্যানে ২ চা চামচ তেল বা মাখন গরম করুন। তেল গরম হলে মিহি আদা-রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা সাঁতলে (সতে করে) নিন। এতে একে একে বারবিকেল সস, চিলি গার্লিক সস, সয়া সস, সামান্য লবণ ও মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সসে ২ টে চামচ পানি যোগ করে মাঝারি আঁচে ১ মিনিট ফুটিয়ে নিন। সস মাখামাখা হয়ে এলে আগে থেকে ভেজে রাখা চিকেন ললিপপগুলো প্যানে দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে কড়া আঁচে ১০ সেকেন্ড দ্রুত হাতে ললিপপগুলো সসের সাথে টস করে পুরো গায়ে সসের চমৎকার গ্লেজ মাখিয়ে নিন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের দারুণ সুস্বাদু হানি গ্লেজড বারবিকেল চিকেন ললিপপ।















