সুজির রস মঞ্জুরি
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ
পিঠার খামিরের উপকরণঃ তরল দুধ ২ কাপ
সুজি ১ কাপ
চিনি ১ কাপ
ময়দা ২ টে চামচ
ডিম ১টি
ঘি বা তেল ১ টে চামচ
সিরার উপকরণঃ চিনি ১ কাপ
পানি ২ কাপ
তেজপাতা ১টি
এলাচ ১টি
দারুচিনি ১টি
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে পানি, চিনি, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে জ্বাল দিন। সিরা তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন। তারপর চুলায় দুধ বসিয়ে দিন। দুধ ফুটে উঠলে তাতে চিনি ও সুজি দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে দুধ শুকিয়ে এলে ময়দাটুকু ছিটিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলুন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে এতে ডিম এবং ঘি মিশিয়ে ভালো করে ময়ান (মেখে) নিন। এবার খামির থেকে ছোট ছোট লেচি কেটে পিঠার সাজ দিয়ে বা হাতে পছন্দমতো নকশা করে পিঠা তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পিঠাগুলো লালচে করে ভেজে নিন। পিঠা ভাজা হয়ে গেলে হালকা গরম সিরায় পিঠাগুলো দিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। যখন দেখবেন পিঠাগুলো সিরা শুষে নিয়ে ফুলে উঠেছে এবং সিরায় ডুবে গেছে। তখন তুলে নিন। তৈরি হয়ে গেল মজাদার সুজির রস মঞ্জুরি।

