সাদা খিচুড়ি
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
উপকরণঃ পোলাওয়ের চাল ৫০০ গ্রাম
মুগ ডাল ২০০ গ্রাম
মসুর ডাল ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি হাফ কাপ
ঘি ৩ টে চামচ
এলাচ ৫টি ভাঙা
দারচিনি ২ স্টিক
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা আধা টে চামচ
লবণ স্বাদমতো
কাঁচামরিচ ৮-১০টা
গরম পানি ১০ কাপ (কম বেশি লাগতে পারে)
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে মুগডাল অল্প আঁচে টেলে নিন। তারপর চাল ও ডাল ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার প্যানে ঘি দিয়ে এলাচ ও দারুচিনি ভাজুন। আবার চাল ও ডাল দিয়ে ভালো করে ও সময় নিয়ে ভাজবেন। ভাজা ভাজা হলে গরম পানি দিয়ে সাথে পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে নেড়ে ঢেকে বেশি আঁচে রান্না করুণ। পানি চালের সমান হলে নেড়ে কাঁচামরিচ দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। হয়ে গেলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরুর মাংস, মুরগীর তরকারি বা ডিম ভাজির সঙ্গে পরিবেশন করুন।
