Home উৎসব মালাই ভাপা

মালাই ভাপা

মালাই ভাপা

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ

ভাপা পিঠা তৈরির উপকরণঃ চালের গুঁড়া ২ কাপ
লবণ (পরিমাণ মতো)
কুসুম গরম দুধ অথবা পানি (পরিমাণ মতো)
খেজুরের গুড় (প্রয়োজন মতো)
নারকেল কোরানো (প্রয়োজন মতো)

আরো লাগবে,
পিঠা বানানোর জন্য ভাপা পিঠার ছিদ্র ওয়ালা পাতিল
বড় সুতির কাপড়দুই টুকরা
ছোট বাটি দুইটি

মালাই তৈরি করার উপকরণঃ দুধ ১ লিটার
কনডেন্সড মিল্ক ১/২ কাপ (চিনি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন)।
পাউডার দুধ ৩ টে চামচ
এলাচ ২-৩ টা

রান্না করার নিয়মঃ প্রথমে মালাই তৈরি করার জন্য একটি হাড়িতে দুধ, কনডেন্সড মিল্ক ও এলাচ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন এবং একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। যখন দুধ কিছুটা ঘন হয়ে আসবে তখন পাউডার দুধ দিয়ে আরেকটু নেড়ে ঘন করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।

এবার ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াতে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম দুধ অথবা পানি দিয়ে হাতের মুঠোতে করে মাখাতে হবে যেন হালকা ভেজা মনে হয় বা মুঠোতে নিলে দলা বাঁধে আবার ভেঙে দিলে ঝুর ঝুর করে পড়ে যায়। এবার ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর এই চালের গুঁড়া চালনিতে নিয়ে ঘষে ঘষে চালতে হবে। ঝরঝরে সুজির দানার মতো বের হবে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার যে পাতিলে পিঠা তৈরি করবেন বা ভাপ দিবেন তাতে অর্ধেক পানি নিয়ে চুলায় জ্বাল দিয়ে পানি ফুটে ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এখন অর্ধেক চালের গুঁড়ার সাথে কোরানো নারকেল মিশিয়ে অথবা নারকেল, খেজুরের গুড় ভিতরে পুর দিয়ে একটা পিঠা বানানোর বাটিতে নিয়ে সুতি কাপড় ভিজিয়ে চিপে নিয়ে বাটির উপর কাপড় দিয়ে ঢেকে পিঠার পাতিলের উপর উপুর করে বসিয়ে পেঁচিয়ে পরে বাটিটি তুলে শুধু পিঠা ভাপে দিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করে হয়ে গেলে নামিয়ে নিন। এভাবে আরেকটি পিঠা তৈরি করে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিন। এখন একটি বাটিতে ভাপা পিঠা নিয়ে উপরে মালাই দিয়ে সামান্য বাদাম কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন দারুণ মজার রাজকীয় স্বাদের মালাই ভাপা পিঠা।

নোটসঃ
* আতপ এবং সিদ্ধ এই দুই রকম চালের গুঁড়া মিশিয়ে দিলে ঠান্ডা হওয়ার পরও পিঠা নরম থাকে।
* সুতি কাপড় ব্যবহারের আগে অবশ্যই ভিজিয়ে চিপে নিবেন।
* এই মাপ অনুযায়ী ৪-৫ টা পিঠা তৈরি করা যাবে।
* মালাই-এর জন্য দুধের সাথে ক্রিম ব্যবহার করতে পারেন।

Previous articleসাদা খিচুড়ি
Next articleমিষ্টি দই
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here