রঙিন খাজা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ
খামিরের উপকরণঃ চালের গুঁড়া (লেয়ার তৈরির জন্য) ২ টে চামচ
ময়দা ১ কাপ
তেল ১ টে চামচ
লবণ ১ চিমটি
ঘি (লেয়ার তৈরির জন্য) ২ টে চামচ
লাল ফুড কালার সামান্য
পানি পরিমাণ মতো
সিরার উপকরণঃ চিনি ১ কাপ
পানি ১ কাপ
গোলাপ জল ২-৩ ফোঁটা
সিরা তৈরিঃ একটি পাত্রে চিনি ও পানি একসাথে জ্বাল দিন। সিরা ঘন হয়ে এলে এতে গোলাপ জল মিশিয়ে নামিয়ে রাখুন।
তৈরি করার নিয়মঃ একটি বড় বাটিতে ময়দা, লবণ এবং ১ টে চামচ তেল ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে খামির তৈরি করুন। খামিরটিকে দুই ভাগে ভাগ করুন। এক ভাগে লাল ফুড কালার, চিনি মিশিয়ে ভালো করে মেখে নিন। অন্য ভাগটি সাদাই রাখুন। দুটি খামির ১৫-২০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।
এবার লাল খামিরটি দিয়ে একটি পাতলা রুটি এবং সাদা খামিরটি দিয়ে আরেকটি পাতলা রুটি বেলে নিন। রুটির ওপর সামান্য ঘি ব্রাশ করে তার ওপর চালের গুঁড়া ছিটিয়ে দিন। এর ওপর অন্য রুটিটি রাখুন এবং একইভাবে পুনরায় ঘি ও চালের গুঁড়া ছিটিয়ে দিন। এভাবে দুই রঙের রুটি স্তরে স্তরে সাজান। সবশেষে রুটি দুটি একসাথে ধরে শক্ত করে রোল করে নিন। এবার ছুরি দিয়ে রোলটিকে গোল গোল টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরো হাতের তালু দিয়ে হালকা চেপে একটু চ্যাপ্টা করে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
কড়াইতে ডুবো তেল গরম করুন। তেল গরম হলে মাঝারি আঁচে খাজাগুলো দিয়ে সোনালি (বাদামি) রঙ হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। ভাজা হয়ে গেলে সাথে সাথে গরম সিরায় খাজাগুলো দিয়ে দিন। কিছুক্ষণ সিরায় রেখে তুলে ফেলুন। তৈরি হয়ে গেল দারুণ মচমচে রঙিন খাজা, পরিবেশনের আগে ওপরে সামান্য পেস্তা বা বাদাম কুচি ছিটিয়ে দিতে পারেন।

