Home বিদেশি খাবার কিনোয়া সালাদ

কিনোয়া সালাদ

কিনোয়া সালাদ

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ কিনোয়া (না ধোয়া/কাঁচা) ১ কাপ
সবজির স্টক ২ কাপ
সেদ্ধ ছোলা ১ কাপ
শসা (ছোট ও কিউব করে কাটা) ১টি
লাল পেঁয়াজ (পাতলা স্লাইস করা) ১টি ছোট
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ২ টে চামচ
লেবুর রস ১ চা চামচ
অ্যাভোকাডো (ছোট টুকরো করে কাটা) ১টি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে সসপ্যানে সবজির স্টক ও কিনোয়া দিয়ে হাই হিটে জ্বাল দিন। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। ১৫ মিনিট বা যতক্ষণ না কিনোয়া সব পানি বা স্টক শুষে নিচ্ছে। ততক্ষণ রান্না করুন। কিনোয়া রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিন। মাঝারি বাটিতে শসা এবং পেঁয়াজ কুচি নিন। এর সাথে অলিভ অয়েল ও লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার বড় পাত্রে রান্না করা ঠান্ডা কিনোয়া, সেদ্ধ ছোলা এবং আগে তৈরি করে রাখা শসা পেঁয়াজের মিশ্রণটি একত্রে নিন। সবশেষে অ্যাভোকাডোর টুকরোগুলো যোগ করুন এবং সবকিছু আলতোভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার স্বাস্থ্যকর ও সুস্বাদু মেডিটেরানিয়ান কিনোয়া সালাদ।

Previous articleসবুজ শিম ও চিংড়ি মাছের কারি
Next articleরঙিন খাজা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here