মাটন ডাকবাংলো
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ খাসির মাংস (হাড়সহ) ৪০০ গ্রাম
সাদা গোলমরিচ ১ চামচ
এলাচ ও লবঙ্গ ৪/৫টি
দারুচিনি ২ টুকরা
তারকা মৌরি ২টি
পেঁয়াজ (মাঝারি) ৪টি
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
জিরা বাটা ১ চা চামচ
কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লবণ ১ চা চামচ / স্বাদ মতো
চিনি সামান্য
টমেটো পিউরি ১/৩ কাপ
সরিষা তেল ২ টে চামচ
ডিম সিদ্ধ ২-৩ টি
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে মাংস ও ভিনেগার দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসে সাদা গোল মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে রাখুন। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভাজা হলে আদা বাটা, রসুন বাটা ও টমেটো কুচি দিন। টমেটো গলে গেলে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিন। সামান্য চিনি দিন। চিনি দিলে লালচে রং আসে স্বাদ টাও বেশ লাগে। মসলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে ১ কাপ মতো গরম পানি ঢালুন। হালকা মাঝারি আঁচে সেদ্ধ করুন। অথবা প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। মাংস সিদ্ধ হয়ে তেল উপরে এলে ডিম
সেদ্ধ দিয়ে সাজিয়ে গরম পরিবেশন করুন।

