ভেন্ডি মাশালা

ভেন্ডি মাশালা

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ঢেঁড়স ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন কুচি ১ টে চামুচ
কাঁচা মরিচ (ফালি করা) ৫-৬ টি
সরিষা (আস্ত) ১ চা চামুচ
মেথি গুঁড়া ১ চিমটি
হলুদ গুঁড়া ১ চা চামুচ
মরিচ গুঁড়া হাফ চা চামুচ
ধনে পাতা কুচি স্বাদ মতো
জিরার গুঁড়া (ভাজা) হাফ চা চামুচ [ঐচ্ছিক]
সরিষার ভাজা হাফ চা চামুচ
লবণ স্বাদ মতো
কারি পাতা ৪/৫ টি
চিলি ফ্লেকস হাফ চা চামচ
তেল প্রয়োজন মতো

রান্না করার নিয়মঃ প্রথমে ঢেঁড়স ধুয়ে কেটে নিন। এবার চুলায় প্যান বসিয়ে সরিষা আর কারিপাতার ফোড়ন। ঘ্রান বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন কুচি, জিরার গুঁড়া বাদে একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিন। প্রয়োজনে একটু পানি দিয়ে কষিয়ে নিন। ঢেঁড়স দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। প্রথমে ঢাকনা না দিয়ে কষিয়ে নিয়ে ঢেঁড়সের পিচ্ছিল ভাব কমে আসলে ঢাকনা দিয়ে রান্না করুন। ঢেঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না মশলা মাখা মাখা হলে জিরার গুঁড়া, কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি আর চিলি ফ্লেকস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular